শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
আইন-আদালত

মৌলভীবাজারে সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে আরও এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আইনে সাংবাদিক মশাহিদ আহমদ এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই ঘটনায় মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা শুক্রবার (১৫ই মার্চ) জরুরী সভা করে পেশাগত দায়িত্বে নিরাপত্তাহীনতায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, প্রায় ছয় মাস পূর্বে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগানের ভূমি নিয়ে আশপাশের গ্রামের নীরিহ মানুষের উপর পুলিশ গুলি চালায়, নির্যাতন করে এবং মামলা দেয়। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এই সংবাদ পরিবেশন করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমাদের কন্ঠ ও দৈ: সিলেটের বানী পত্রিকার জেলা প্রতিনিধি মো. মশাহিদ আহমদসহ কয়েকজনের বিরুদ্ধে শাহবাজপুর চা বাগানের ব্যবস্থাপক সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সাইবার ট্রাইব্যুনাল সিলেট এ সাংবাদিক মশাহিদ আহমদ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মৌলভীবাজারের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মুক্ত গণমাধ্যম বিহীন জনগণের মুক্তি অসম্ভব। সাংবাদিক মশাহিদ আহমেদ দীর্ঘদিন সততা ও নিষ্টার সাথে কাজ করে আসছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে বরাবর আপোষহীন ছিলেন। এই রকম পেশাদার সাংবাদিকের হাতে ‘হাত কড়া’ মানে সাধারণ জনগণের কণ্ঠরোধ করা, সত্যকে গলা টিপে হত্যা করা। তাই অনতিবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমেদ এর মুক্তি দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এর প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংগঠন, মৌলভীবাজার জেলা কমিটি যৌথভাবে আগামীকাল শনিবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার চৌমুহনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ