সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

রাজশাহীতে সানি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকায় কিশোর সনি হত্যা মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে দ্রুত বিচার আদালতের বিচারক মহিদুজ্জামান এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হেতেমখাঁ সব্জিপাড়া এলাকার আন্নাফ মাহিন ও হাবিবা কুলসুম ওরফে সাবা ওরফে টিকটক ঐশি। রায় ঘোষণার সময় আসামিরা আদলতে উপস্থিত ছিলেন।

বেকসুর খালাস প্রাপ্ত আসামী হলেন- রাজশাহী মহানগর মহিলা দলের ক্রীড় সম্পাদক বিথি ও তার ভাই মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক বিপ্লব।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, রাজশাহী নগরীর দড়ি খরবোনার এলাকার জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম পাখির ছেলে কিশোর সনি ২০২২ সালের ৩ জুলাই সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাত পৌনে ৯ টার দিকে ৪ জন আসামি সনিকে কৌশলে হেতেমখাঁ সাহাজী পাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকেই আরো ১৪-১৫ জন আসামি উপস্থিত ছিল। সনি সেখানে পৌঁছা মাত্রই আসামিরা অতর্কিতভাবে তাকে চাকু, চাপ্পড়, লোহার হাতুড়, চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন সনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মৃত সনির বাবা রফিকুল ইসলাম পাখি বাদী হয়ে ৯ জনকে আসামী করে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় ৪ জন এবং নারী ও শিশু নির্যাতন আইনে ৫ জনকে আসামী করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ