শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
advertisement
আইন-আদালত

মাকে জবাই করে হত্যা: ছেলের মৃত্যুদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

আদেশে বলা হয়, আসামিকে দি পেনাল কোডের ৩০২ ধারায় দণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো।

দণ্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে। নিয়ন স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত (পিপি) জেবুন্নেছা (জেবা রহমান’) এসব তথ্য জানান। আদালতের পেশকার মোহাম্মদ আলী জানান, দীর্ঘ শুনানী শেষে আমাসীর উপস্থিতিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, নিয়নের জুয়া খেলার নেশা ছিলো। জুয়া খেলে অনেক টাকা ঋণ হওয়ায় বিভিন্ন সময় মায়ের কাছে অর্থ দাবি করতেন তিনি। এ নিয়ে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নিয়ন ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী সকালে নিজ বাড়িতে মা রশিদা খানমকে (৬৫) বিছানার ওপর ফেলে ধারালো ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যায়। পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ২০২১ সালের ২২ ডিসেম্বর রাতে ঢাকার গাজীপুর থেকে নাহিদ ইমরান নিয়নকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি’) পুলিশ। গ্রেপ্তারের পর নিয়ন মাকে হত্যার দায় স্বীকার করে। দীর্ঘ স্বাক্ষী প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ