শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
advertisement
আইন-আদালত

সুপ্রিম কোর্ট বারের সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুরুল

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশের আইনজীবীদের সর্বোচ্চ বার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক নির্বাচিত হয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নির্বাচন সংক্রান্ত উপ কমিটির আহবায়ক সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের রাতে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ১৪ টি পদের মধ্যে সম্পাদকসহ সাদা প্যানেল ১০ পদে নির্বাচিত হয়েছে। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত নীল প্যানেল সভাপতিসহ ৫ পদে বিজয়ী হয়েছে।

সাদা প্যানেল থেকে বিজয়ী হলেন- সম্পাদক শাহ মঞ্জুরুল হক, দুজন সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, দুটি সহ-সম্পাদক পদে হুমায়ুন কবির ও হুমায়ুন কবির পল্লব, সদস্য পদে- রাশেদুল হক খোকন, রায়হান রনী, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন।

নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সদস্য পদে-সৈয়দ ফজলে এলাহি অভি, ফাতিমা আক্তার ও মো. শফিকুল ইসলাম শফিক।

দুই প্যানেলের বাইরেও সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং এম কে রহমান প্রার্থী ছিলেন। এছাড়া সম্পাদক পদে সাদা ও নীল প্যানেলের বাইরে নাহিদ সুলতানা যুথি ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া প্রার্থী ছিলেন। কোষাধ্যক্ষ পদে সাদা ও নীল প্যানেলের বাইরে সাইফুল ইসলাম প্রার্থী ছিলেন।

২০২৪-২৫ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের জন্য গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন সমিতির বর্তমান সম্পাদক আব্দুন নূর দুলাল। তফসিলে ৬ ও ৭ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচনের দুইদিনব্যাপী ভোটগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে। ভোটগণনাকে কেন্দ্র করে ওইদিন দিবাগত রাতে প্রার্থী ও তাদের সমর্থক আইনজীবীদের মধ্যে মতপার্থক্য হয়। এ কারণে ভোট গণনা দেরিতে শুরু হয়। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এ নিয়ে আইনজীবী এক সহকারী এটর্নি জেনারেলকে নাজেহালের ঘটনা ঘটে। এ নিয়ে সম্পাদক পদে প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) ও এডভোকেট নাহিদ সুলতানা যুথিসহ ২০ জনের নামোল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়েছে। এই মামলায় সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক ও এ নির্বাচনে নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মো.রুহুল কুদ্দুস কাজলসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
উৎসবমূখর পরিবেশে ৬ ও ৭ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুইদিনব্যাপী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। দুইদিনে ৭ হাজার ৮৮৩ জন আইনজীবীর মধ্যে ৫৩১৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুপ্রিমকোর্ট বার ভবনের মিলনায়তনে স্থাপিত ৫০টি বুথে একযোগে ভোটগ্রহণ করা হয়।
সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ