সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি অটোমেশনের যুগে প্রবেশ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি অটোমেশনের যুগে প্রবেশ করলো।

ডিজিটাল ওকালতনামা, জামিন মুচলেকানামা অটোমেশনের যুগে প্রবেশ করলো মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি। গত মঙ্গলবার (৫ই মার্চ) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ডায়নামিক ওয়েবসাইট ও ডিজিটাল অটোমেশন সফটওয়্যার আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ও সুনির্দিষ্ট তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে ডায়নামিক ওয়েবসাইট, যা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ব্যবহারযোগ্য নিশ্চিত করেছে। ওকালতনামা ও জামিন মুচলেকানামা ক্রয় সহজ ও জালিয়াতি রোধে এখন সংশ্লিষ্ট আইনজীবীর ছবি, তথ্য ও QR কোডসহ তৈরি হবে কম্পিউটারাইজড ডিজিটাল পদ্ধতির নীতিমালায়।

মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির বর্তমান কমিটির আয়োজনে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি’র নতুন ডায়নামিক ওয়েবসাইট, ওকালতনাম ও জামিন মুচলেকানামার ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক মো: বদরুল হোসেন ইকবাল, নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট মো: কামাল উদ্দিন আহমদ চৌধুরী ও সম্পাদক মো: জয়নুল হক, সিনিয়র এডভোকেট শান্তি পদ ঘোষ, এডভোকেট মুজিবুর রহমান-১, এডভোকেট আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী, এডভোকেট আবদুল মুহাইমিন চৌধুরী, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, এডভোকেট রাধাপদ দেব সজল, এডভোকেট মো: আমিরুল ইসলাম, এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, এডভোকেট কামরেল আহমেদ চৌধুরী, এডভোকেট আবদুল খালিক, এডভোকেট নিত্য গোপাল দাশ গুপ্ত, এডভোকেট দেলওয়ার হোসেন, এডভোকেট সুপ্তা দাশ গুপ্ত, এডভোকেট নিখিল রঞ্জন দাশ, এডভোকেট তপন চন্দ্র পাল, এডভোকেট পীযুষ নন্দী, এডভোকেট রুদ্রজিৎ ঘোষ, এডভোকেট প্রদীপ দাশ, এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ