শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
advertisement
আইন-আদালত

ঝিনাইদহে র‌্যাবের হাতে ৩ মানব পাচারকারী আটক

আতিকুর রহমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের একটি মানব পাচার মামলার তিন আসামীকে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার শৈলী গ্রাম থেকে তাকের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শৈলী গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৩), শাহেদ আলীর ছেলে মোঃ মোস্তাক আহমেদ (৪৮) ও ইসমাইল সরদারের ছেলে মোঃ ইমদাদুল হক (৪৭)।

শনিবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামীগণ একটি সংঘবদ্ধ মানব পাচার দালাল চক্রের সদস্য। তারা ভিকটিমের নিকটাত্মীয় হওয়ার সুবাদে মালয়েশিয়া পাঠানোর নাম করে সাড়ে চার লাখ টাকা গ্রহন করে। পরবর্তীতে তারা মালয়েশিয়া পাঠানোর নামে একটি প্রতারক চক্রের হাতে তুলে দেয়। ওই চক্রটি মালয়েশিয়ায় নিয়ে ভিকটিমকে কোন কাজ না দিয়ে একটি আবদ্ধ কক্ষে আটকে রাখে এবং ওয়ার্ক পারমিট করে দেওয়ার নাম করে আরও ষাট হাজার টাকা হাতিয়ে নেয়। ভিকটিমের পিতা সন্তানের সর্বশেষ অবস্থা জানতে চাইলে আসামীরা কোন সদুত্তর দিতে ব্যর্থ হয়। ভিকটিমের পিতা বারবার চেষ্টা করেও নিজ সন্তানের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ঝিনাইদহ ও যশোরের র‌্যাব যৌথ ভাবে অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেফতার করে।

সর্বশেষ পাওয়া সংবাদ