মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

আদালত থেকে শর্তে জামিন পেলেন নড়াইলের সেই প্রধান শিক্ষক

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান খণ্ডকালীন শিক্ষককে পূর্ব পদে বহাল রাখার শর্তে আদালত থেকে জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান।

তিনি বলেন, এই স্কুলে এমনিতেই শিক্ষক সংকট রয়েছে। কাজী আল মামুনকে পূর্ব পদে বহল রাখতে চেষ্টা চলছে। বাদী কাজী আল মামুন উপজেলার খলিশাখালী গ্রামের কাজী আখতার হোসেনের ছেলে।

জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারি তারিখে কাজী আল মামুন নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন। সি আর মামলা ৮২/২০২৪ (এল) ওয়ারেন্ট হয়। এরপর বিবাদী এস এম মুরাদুজ্জামান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ বদরুল আলম টিটোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মামলার বাদী কাজী আল মামুনের কথা হয় যে, মামুনকে ওই বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পুনরায় বহাল রাখলে এবং মামুনের কাছ থেকে নেওয়া এক লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলে তিনি আপোষ করবেন। তার প্রস্তাবে এস এম মুরাদুজ্জামান রাজি হন।

এরপর বাদী কাজী আল মামুন উল্লেখ্য আপোষের শর্ত মোতাবেক আদালতে হাজির হয়ে বলেন, পূর্ব পদে আমাকে বহাল রাখলে জামিনে আমার কোনো আপত্তি নাই। বিজ্ঞ বিচারকের সামনে বিবাদী পূর্ব পদে (খণ্ডকালিন শিক্ষক) বহাল রাখার সম্মতি হলে তাকে শর্ত মোতাবেক বিচারক জামিন মঞ্জুর করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ