মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

ঢাকা বারের নির্বাচনের ভোট গ্রহণ কাল শুরু

নিজস্ব প্রতিবেদক: এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) দুইদিনব্যাপী ভোট গ্রহণ আগামী কাল বুধবার শুরু হবে। কাল ২৮ ও পরদিন ২৯ ফেব্রুয়ারি দুইদিন ধরে চলবে এই নির্বাচন। দুইদিনই সকাল ৯টা থেকে শুরু হয়ে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম সমর্থিত নীল দলের আইনজীবীদের প্রচারণায় সরগরম ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচন। দুই দলের ২৩ জন করে প্রার্থী রয়েছেন। এর মধ্যে ১০টি সদস্য ও বাকিগুলো সম্পাদকীয় পদ। এবারের নির্বাচনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ সৃষ্টি করা হয়েছে।

গত ১৫ দিন ধরে নিয়মিত প্রচার ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আদালত পাড়ায়। প্রার্থীরা ভোটারদের চেম্বারে গিয়ে এবং মোবাইলে কল ও এসএমএস করে ভোট প্রার্থনা করছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান বাদল জানান, এবার মোট ভোটার প্রায় ২১ হাজার ৮শ’ ৩০ জন।

সুশৃঙ্খল সুষ্ঠু নির্বাচন অনুষ্টানে আমরা বদ্বপরিকর। ভোটারদের বারের আইডি কার্ড দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

সাদা প্যানেলে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার শাহাদাত শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে নীল প্যানেলে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ