মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আহসান আলম,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমিনুল ইসলাম (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী আমিনুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর (মাঝের পাড়া) হক মোহাম্মদের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ই নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দামুড়হুদা উপজেলার দর্শনার সুলতানপুর বসতিপাড়ার মাথাভাঙ্গা নদীর পাড়ে টিপু ডাক্তারের বাঁশঝাড়ের নিচে অভিযান চালায়। অভিযানে আমিনুল ইসলামকে ২৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী বাদী হয়ে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরিদর্শন মিলন কুমার মুখার্জী নিজেই মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১২ ই জানুয়ারি আমিনুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

৬ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: মাসুদ আলী আসামীকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ