শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিঠু মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বুকে ব্যথা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়া মিঠু মিয়া দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখর উদ্দিন বলেন, একটি চুরি মামলায় মিঠু মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গত শনিবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায় দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মিঠু মিয়া। রাত ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যান তিনি।

তিনি আরও জানান, মিঠু মিয়ার বুকে ব্যথা ছাড়াও কিডনির সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।ময়না তদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ