মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: একজনের যাবজ্জীবন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী শহরের বড় বাজারে অনিল চন্দ্র বর্মণ (৩০) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদ প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আ ন ম ইলিয়াছ এ রায় প্রদান করেন বলে নিশ্চিত করেছেন রাস্ট্র পক্ষের আইনজীবী এম. কেরামত আলী আকন্দ।
সাজাপ্রাপ্ত অজিত চন্দ্র দাস সদর উপজেলার হাজীপুর গ্রামের মৃত গোপাল দাসের ছেলে।

মামলার তথ্যের বরাতে আইনজীবী কেরামত আলী আকন্দ জানান, মাছ ব্যবসা নিয়া শত্রুতার জেরে ২০১৫ সালের ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী বড় বাজারের মাছপট্টিতে অজিত চন্দ্র বর্মণসহ কমল বর্মণ ও ধনা দাস নামের আরও ২ জন অনিল চন্দ্রকে (৩০) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এঘটনায় নিহত অনিল চন্দ্র বর্মণের মা জলদা বর্মণ বাদী হয়ে ৩ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী অজিত চন্দ্র দাসকে অভিযুক্ত করে এবং অপর ২ আসামীকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় অভিযোগপত্র গ্রহণ করে এবং ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আ.ন.ম. ইলিয়াস আসামী অজিত চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদ ও ২০ হাজার টাকা অর্থদ অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদ প্রদান করেন।আসামী অজিত চন্দ্র দাস দীর্ঘদিন যাবত জেল হাজতে রয়েছে বলেও জানান আইনজীবী কেরামত আকন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ