শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় ভুয়া চক্ষু চিকিৎসককে জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মনজুরুল ইসলাম (২৫) নামের এক ভুয়া চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু ক্যাম্প বসিয়ে চোখের চিকিৎসা দিচ্ছিলেন ওই ভুয়া চিকিৎসক।

সেখানে অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

অভিযুক্ত ভুয়া চক্ষু চিকিৎসক মনজুরুল ইসলাম মাগুরা জেলার রাউতড়া থানার আলাইপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস জানান, বৃহম্পতিবার সকাল থেকে আলমডাঙ্গার এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যিনি চোখের চিকিৎসা দিচ্ছেন তার কোন রেজিষ্ট্রেশন নেই। দুপুরে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মেলে। এ সময় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০ এর ২২(১) ও ২৯(১) ধারায় মনজুরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানে সহযোগীতা করেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদী জিয়া উদ্দিন আহমেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ