মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

নূরের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমার আবেদন পেশ করেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তবে তার এ নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ আবেদন পেশ করা হয়।

ভবিষ্যতে আদালত অবমাননাকর কোন বক্তব্য দিবেন না- নূরের নিঃশর্ত ক্ষমার আবেদনে এমন বক্তব্য না আসায়, এ বিষয়ে আলোকপাত করে আবেদন গ্রহণ করেনি উচ্চ আদালত। নূরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেয়ার সময় চাইলে হাইকোর্ট সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন। এসময় ভিপি নূর আদালতেই উপস্থিত ছিলেন।

আদালতের ভিপি নূরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

ডেপুটি এটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বাসসকে বলেন, আদালত অবমাননাকর বক্তব্য বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে হলফ আকারে একটি বক্তব্য আজ পেশ করেন নুরুল হক নূর। তার লিখিত বক্তব্যে আদালত অবমাননা বিষয়ে ক্ষমার কোন সুনির্দিষ্ট বক্তব্য কিংবা ভবিষ্যতে এমন বক্তব্য দেয়া হবে না- মর্মে কোন কিছু উল্লেখ করেননি। ভিপি নূরের বডি ল্যাঙ্গুয়েজেও এমন মনোভাব দেখা যায়নি। আদালত তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার লিখিত আবেদন গ্রহণ করেনি। আদালতের ভাবমূর্তি অক্ষন্ন রাখা এবং অবমাননাকর কোনরূপ বক্তব্য ভবিষ্যতে দেবেন না এ মর্মে নতুন করে হলফ আকারে তাকে বক্তব্য দাখিল করতে হবে। পরবর্তী আদর্শের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করা হয়েছে বলে জানান ডেপুটি এটর্নি জেনারেল।

আদালত অবমাননার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরকে এর আগে হাইকোর্টে তলব করে আদেশ দেয়া হয়। তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সেই সাথে হাইকোর্টে হাজির হয়ে অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়।

নূরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল জলিলের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠান। সে ধারাবাহিকতায় এই হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ নূরকে তলব করে আদেশ দেন।

বিএনপিসহ সমমনাদের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে গত বছরের ৭ ডিসেম্বর সমাবেশ করে গণঅধিকার পরিষদ। ওইদিন দুপুর ১২টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশেও করেন তারা। ওই সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন নুরুল হক নূর। নুরুল হকের দেয়া বক্তব্য একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ