রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

হাইকোর্টের ৮ জন প্রশাসনিক কর্মকর্তাকে সুপারিনটেনডেন্ট পদে পদায়ন

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট বিভাগের ৮ জন প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অস্থায়ীভাবে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি পাওয়া ৮ জন হলেন- আমেনা খাতুন, মো. নূরুল মোমেন চৌধুরী, রবীন্দ্র কুমার দাস, মো. শাহ্ জালাল, মো. তবিবুর রহমান, মো. বেলায়েত হোসেন, মো. আবদুর রহমান ও অপূর্ব হালদার।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োগের তারিখ থেকে এক বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন। তবে কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে শিক্ষানবিশের মেয়াদ ২ বছর পর্যন্ত বাড়াতে পারবেন।

এ পদোন্নতির আদেশ তাদের কাজে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

image-148

সর্বশেষ পাওয়া সংবাদ