মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

এস আলম গ্রুপের অর্থপাচার অনুসন্ধানে হাইকোর্টের রুল খারিজ

নিজস্ব প্রতিবেদক : এস. আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন এর বিরুদ্ধে অর্থপাচার বিষয়ক তদন্তে হাইকোর্ট এর রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

বিগত বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন সিঙ্গাপুরে কমপক্ষে ১ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। রিপোর্টে আরো অভিযোগ করা হয়- এস আলম গ্রুপ কখনোই বিদেশে বিনিয়োগ বা তহবিল স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়নি। পরে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন প্রতিবেদনটি আদালতের নজরে আনেন।

তবে এস. আলম গ্রুপ বরাবরই এসব অভিযোগ ‘উদ্দেশ্য প্রণোদিত’, ‘অসত্য’, ও ‘বিভ্রান্তিকর’ বলে অভিমত দিয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ৫ ফেব্রুয়ারি পর্যন্তঅর্থ স্থানান্তর নিয়ে এস.আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন। আজ এই চূড়ান্ত রায় প্রদান করা হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ