শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

মাথায় ইট পড়ে দিপু সানার মৃত্যুতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে মাথায় ইট পড়ে নিহত ব্যাংক কর্মকর্তা দিপু সানার মৃত্যুর ঘটনা বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে, তদন্ত চলছে। অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হবে না। আজ সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে গত বুধবার রাজধানীর মগবাজারে মাথায় ইট পড়ে নিহত ব্যাংক কর্মকর্তা দিপু সানার মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ও তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

গত ১০ জানুয়ারি মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দিপু সানা মারা গেছেন। ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উঁচু ভবন থেকে তার মাথায় একটি ইট পড়লে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। এ সময় তার মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়।

রমনা থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিস থেকে বাড়ি ফেরার পথে শান্তিনগর এলাকায় বাস থেকে নামেন সানা। সন্ধ্যা ৬টার দিকে শান্তিনগর থেকে পায়ে হেঁটে মগবাজারের বাসায় যাওয়ার পথে সিদ্ধেশ্বরীর ফখরুদ্দীন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকার একটি ভবন থেকে ইটের টুকরা পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এস আই মোফাজ্জল।

সর্বশেষ পাওয়া সংবাদ