মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

ছেলেকে হত্যার পর ঘরে আগুন: তিন দিনের রিমান্ডে পিতা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে স্ত্রীর সাথে গোলযোগের জের ধরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া নিজের শিশু সন্তান আরিফ বিল্লাহকে হত্যা করে ঘরে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত মাদকাসক্ত বাবা ইয়াসিন আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৭ জানুয়ারী) সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ জানুয়ারি শুক্রবার ভোর রাতে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই দিনই ঘাতক পিতা ইয়াসিন আলী গাজীকে আটক করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই অভিক বড়াল গত ৭ জানুয়ারী তিন দিনের রিমান্ড আবেদন জানালে আদালত আজ বুধবার শুনানি শেষে তা মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই অভিক বড়াল জানান, ঘাতক ইয়াসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রী রোকেয়া খাতুনের সাথে তার প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। গত দুই সপ্তাহ আগেও ইয়াসিন গাজীর সাথে তার ঝগড়া হয়।

এ ঘটনার পর তার স্ত্রী তার শিশু সন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যান। গত ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে তার স্বামী ইয়াসিন আলী গাজী তার বাবার বাড়ি যেয়ে তার শিশু সন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছ গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর শুক্রবার ভোর রাতে সে তার শিশু সন্তাান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ইয়াসিন আলী গাজীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এরপর ঘাতক ইয়াসিন আলীর স্ত্রী রোকেয়া খাতুন ওই দিনই বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গত ৭ জানুয়ারী তিনি তিন দিনের রিমান্ডআবেদন জানালে আদালত আজ বুধবার শুনানি শেষে তা মঞ্জুর করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ