মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

ঝিনাইদহে বরুণ হত্যা মামলার ৭ আসামি গ্রেফতার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বরুণ ঘোষ হত্যা মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) রাতে শহরের হামদহ ও ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া এলাকার কার্তিক ঘোষ ও তার ছেলে কল্লোল ঘোষ, কামারকুন্ডু এলাকার আলতাফ হোসেনের ছেলে সবুজ হোসেন, হামদহ এলাকার তফসের হোসেনের ছেলে আইয়ুুব আলী, ইসলামপাড়ার ডাবলু মিয়ার ছেলে নয়ন মিয়া, ব্যাপারীপাড়ার মোজাম্মেল হকের ছেলে মুন্না ও রমজান আলীর ছেলে হাতকাটা তরুণ।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যা মামলার এজাহার নামীয় সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। তাদের রিমোন্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও ওই কর্মকর্তা জানান।

এদিকে গত বুধবার রাতে নিহত বরুণ ঘোষের স্ত্রী বাদী হয়ে নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯/১০ জনকে আসামি করে ঝিনাইদহ সদর একটি হত্যা মামলা দায়ের করে। বরুণ কুমার ঘোষ ঝিনাইদহ পৌর এলাকার হামদহ ঘোষপাড়ার নরেন ঘোষের ছেলে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় বরুণ ঘোষ বাড়ি থেকে বের হয়ে ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় ৫/৭ জন দুর্বৃত্ত তাকে মানুষের সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বরুণ ঘোষ ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছিলেন। বরুণ ঘোষ হত্যার পর আওয়ামীলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ