মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

নির্বাচনে অনিয়মের অভিযোগে সারাদেশে ৬১ জনের সাজা

কর্পোরেট সংবাদ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ৬১ জনকে পৃথক মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্ত বিচারে এসব সাজা দেন বলে নির্বাচন কমিশনের (ইসি) এক চিঠিতে জানা যায়।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বিচারের আওতায় যাদের সাজা দেয়া হয় তারা হলেন, – বগুড়ার সোনাতলার আমিনুর রহমানের পুত্র রাশেদ। বগুড়া-১ আসনে ভোটে অনিয়ম করায় তাকে কারাদ-ের পাশাপাশি জরিমানা করেছেন প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিন হাসান। আরপিও অনুযায়ী রাশেদকে দুই বছরের সশ্রম কারাদ- ও দুই হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও সাত বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে মোট ৯ জনকে সাজা দেওয়া হয়েছে। জেলার সদর উপজেলা, বিজয়নগর, সরাইলে দু’জনকে ও আশুগঞ্জে একজনকে সাজা দেওয়া হয়েছে। একই অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। খবর বাসস।

তার মধ্যে পৌর এলাকার মধ্যপাড়া শান্তিবাগের শাকিকুল ইসলাম অনন্ত, একই এলাকার মো. ইউসুফ, বিজয়নগরের সাটিরপাড়ার আজিজুল ভূঁইয়া ও একই উপজেলার নোয়াগাঁওয়ের সাব্বির আহমেদকে দুই বছর করে কারাদ- দেওয়া হয়। কুড়িগ্রাম-৩ আসনে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহতাব হোসেন রুদ্র (২২) নামে একজনকে পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত। একই ঘটনায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছদ্মবেশে জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে ছয় মাস করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন- জাহিদ হাসান (১৯), শওকত মিয়া (২১), হালিম (২১) ও ফুল মিয়া (২১)। তাদের সবার বাড়ি পানছড়ির ফাতেমানগর। এসব অভিযুক্তদের নানা অভিযোগে সশ্রম কারাদ- ও অর্থদ- দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ