মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত, তদন্ত শুরু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে কলারোয়া থানায়।

নির্বাচন কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ শুক্রবার রাতে মামলাটি দাখিল করেন বলে জানান পুলিশ সুপার।

সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, মামলাটি নথিভুক্ত করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পদক্ষেপ গ্রহন করবেন।

শুক্রবার (৫ জানুয়ারি) কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মামলার সিদ্ধান্তের তথ্য জানানো হয়। চিঠিতে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য কলোরোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। এবং তিনি শুক্রবার রাতেই মামলাটি দায়ের করেন।

চিঠিতে বলা হয়, ফিরোজ আহম্মেদ স্বপন তার নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ব্যতীত অন্য দলের ভোটাররা কেন্দ্রে যাবে না। তারা যদি ভোটকেন্দ্রে যায় একটা গণ্ডগোল বাধবে। আমার কর্মীরা যদি দেখে তারা নৌকায় ভোট দেয়নি তাহলে আরেকটা ঝামেলা হবে। তার চেয়ে তারা কেন্দ্রে যাবে না। আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি তাদের কোনো ক্ষতি হবে না। তার এই বক্তব্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ