মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আইন-আদালত

হাইকোর্টে জামিন পেলেন জি কে শামীম

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের অভিযোগের করা মামলায় যুবলীগের কথিত নেতা আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া (জিকে) শামীমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ বিষয়ে করা আবেদনের শুনানি করে বিচারপতি এএসএম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান।

মামলার এজাহারে জানা যায়, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে জি কে শামীমকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, আরও সাত লাখ ৪৭ হাজার টাকার বিদেশি মুদ্রা, শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআর, মায়ের নামে আরও ৪৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার ব্যবসার অংশীদার এবং জি কে বি অ্যান্ড কোম্পানির শেয়ার, গাড়ি ও এফডিআর বাবদ ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকার অস্থাবর সম্পদের বৈধ উৎস পায়নি দুদক। অনুসন্ধানেও শামীমের মায়ের বৈধ আয়ের উৎস খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, মোট ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া যায়।

ঘটনার পরে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করা হয় জি কে শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে। অর্থ পাচার মামলায় অভিযোগ করা হয়, জি কে শামীম মোট ১৯৫ কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত। দেহরক্ষীরা এই পাচারে সহযোগিতা করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ