শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

শৈলকুপায় নৌকার প্রার্থীসহ আ.লীগের ৪ নেতার বিরুদ্ধে ইসির মামলা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের দায়ে ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইসহ তার চার সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এই নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে আব্দুল হাই এমপির বিরুদ্ধে শৈলকুপা থানায় তিনটি মামলা হলো।

মামলার অন্যান্য আসামীরা হলেন- শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকু শিকদার ও উপজেলা যুবলীগ সভাপতি শামিম হোসেন মোল্লা।

মামলা দায়েরর খবর নিশ্চত করে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত জনসভায় নৌকা প্রতিকের এজেন্ট ব্যতিত অন্য কোন প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দিবে না মর্মে নৌকার সমর্থক হুমকী প্রদান করেন। বিষয়টি তদন্তে প্রমানিত হওয়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮ এর ১১ ও ১২ বিধান লঙ্ঘিত হয়েছে। এছাড়া শৈলকুপা হল বাজার ও স্থানীয় স্কুল, মীর্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল বাজারেও আচরণ বিধি লঙ্গন করে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এসব ঘটনার সঙ্গে আসামারী জড়িত ছিলেন মর্মে প্রমানিত হয়। ফলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মোঃ আব্দুস সালামের আদেশক্রমে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম এই মামলা করেন।

শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম আরো জানান, নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ