রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল চেয়ে আনা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে আনা রিট পিটিশন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ইয়ারুল ইসলাম। আবু হানিফ হৃদয় নামে যাত্রাবাড়ীর এক বাসিন্দা রিটটি দায়ের করেন।

রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের নেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। পরে এক তথ্য বিবরণীতে বলা হয়, ২৭ জুন সোমবার ভোর ৬টা থেকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

২৬ জুন স্বপ্নের পদ্মা সেতু খুলে দেয়ার পরপর বেপরোয়া মোটর সাইকেল চালানোয় ওইদিনই দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাজবাড়ী মহিলা দল নেত্রীর জামিন

নরসিংদীতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

লিগ্যাল এইডের মাধ্যমে ১১৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বিচার প্রার্থীগণ

সর্বশেষ পাওয়া সংবাদ