রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাজবাড়ী মহিলা দল নেত্রীর জামিন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ীর মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) জামিন দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে স্মৃতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

এর আগে, গত ৩১ অক্টোবর স্মৃতিকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে।

image-126

উল্লেখ্য, গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে ফেসবুক ‘আপত্তিকর’ একটি স্ট্যাটাস দেন সোনিয়া আক্তার। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা করেন আওয়ামী লীগ নেতা আরিফিন চৌধুরী।

পরে গত ৪ অক্টোবর রাতে রাজবাড়ীর নিজ বাসা থেকে স্মৃতিকে গ্রেপ্তার করে পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ