মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
আইন-আদালত

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা: গ্রেফতারকৃত সুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার হওয়া সুজনকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ফারাহ দিবা ছন্দা তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাজধানীর ভাটারায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে সুজন নামের এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। এক পর্যায়ে সে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সর্বশেষ পাওয়া সংবাদ