শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

মাদক মামলার ব্যবসায়ীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদক মামলায় সালেহ আহমদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। দণ্ডিত আসামি সালেহ আহমদ উপজেলার বড়ময়দান গ্রামের বাসিন্দা রব উদ্দিনের ছেলে।

আদালত সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বছরের ১৫ মে রাতে বড়লেখা থানার এনআই জাহেদ আহমদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে মাদক ব্যবসায়ী সালেহ আহমদকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে পুলিশ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে এসআই জাহেদ আহমদ গ্রেফতার আসামি সালেহ আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী আইন কর্মকর্তা আইনজীবী গোপাল দত্ত জানান, রায় ঘোষিত হওয়ার পর দণ্ডিত মাদক ব্যবসায়ী সালেহ আহমদকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ