মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
আইন-আদালত

চকরিয়ার পারভেজ হত্যা মামলার আসামী বগুড়ায় গ্রেপ্তার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পারভেজ বাবু হত্যা মামলার ১নং আসামী ইউসুফ আলীকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে বগুড়ার শাহজাহানপুর থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

নিহত যুবলীগ নেতা পারভেজ চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড তরছপাড়ার মো:নাজেম উদ্দীনের ছেলে।

চলতি বছরের ৫ জুলাই বসতভিটার সীমানা প্রাচীর নির্মাণের বিরোধের জের ধরে ইউসুফের নেতৃত্ব সন্ত্রাসী হামলা চালায় পারভেজের উপর। হামলার ১১দিন পর চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই মারা যায় পারভেজ।

এ ঘটনায় চকরিয়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ইউসুফকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার সাব-ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান জানায়,দীর্ঘদিন আত্মগোপনে ছিল আলোচিত পারভেজ হত্যা মামলার ১নং আসামী ইউসুফ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান,ইউসুফ আলীকে গ্রেপ্তারে বগুড়ায় একটি চিঠি প্রেরণ করা হয়েছিল।এ ব্যক্তিকে র‌্যাব গ্রেপ্তার করেছে শুনেছি।

সর্বশেষ পাওয়া সংবাদ