রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

লিগ্যাল এইডের মাধ্যমে ১১৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বিচার প্রার্থীগণ

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত প্রি ও পোষ্টকেইসে লিগ্যাল এইড ও শ্রমিক আইনগত সহায়তা সেলে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১১৭ কোটি ১৪ লাখ ৮৭ হাজার ৪৭৭ টাকা।

শনিবার (১৪ জানুয়ারি) জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ সময়ে ৮ লাখ ৩৪ হাজার ৯৪৭ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-১৬৪৩০) ১ লাখ ৪৯ হাজার ৮১৮ জনসহ মোট ৩ লাখ ৩৭ হাজার ৪৬১ জন আইনি সেবা পেয়েছেন। এ সময়ে আইনি সহায়তা পাওয়া মামলার সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৪৫২টি এবং নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৭০৬টি। বিকল্প বিরোধ নিষ্পত্তি তথা এর জন্য উদ্যোগ গ্রহণ ৭৪ হাজার ১০৫টি মামলায় এবং এতে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৪৫৯ জন।

সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত, শ্রম আাদালতে সরকারি খরচায় অসচ্ছল জনগোষ্ঠীকে লিগ্যাল এইড দেয়া হয়।

আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার আর্থিকভাবে অস্বচ্ছল,অসমর্থ বিচার প্রার্থী জনগনকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’প্রনয়ণ করে। ২০০০ সালে আওয়ামী লীগ শাসনামলে আইনটি প্রনয়ণ করে।

তারপরের সরকার গুলো আইনটি কার্যকরে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেয়নি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্টিত নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগ দরিদ্র ও অসচ্ছল জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিতে আইনটি কার্যকরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং তা অব্যাহত রয়েছে। সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ