শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

নীলফামারীতে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক ছেলে গ্রেপ্তার

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় মেয়েকে জমি লিখে দেওয়ায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে নুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জলঢাকা থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার সকালে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামে বাবা আব্দুল আজিজকে (৭০) কোদাল দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান ছেলে নুর ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ে। এক বছর আগে আজিজ তার বড় মেয়ে আরজিনাকে ১৬ শতাংশ জমি লিখে দেন। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আজিজ বাড়ির সামনের ভুট্টা রোপণের সময় জমির সীমানা নিয়ে ছেলে নুর ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কোদাল দিয়ে কুপিয়ে আজিজকে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান ছেলে নুর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, ‘নিহতের স্ত্রী বাদী হয়ে ছেলে নুর ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ‘নুর ইসলাম নেকবক্ত এলাকার বুড়িতিস্তার চরে তার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ