মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
আইন-আদালত

হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: হত্যা মামলায় ৬ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ হাজার করে অর্থদন্ড অনাদয়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামীরা হলো- মুফিজুল আলম সিকদার, আবু কাউসার, সাজ্জাদ হোসেন সিকদার, শামশুল আলম, নুরুল কবির ও শাকের আলী। রায় ঘোষণার সময় শাকের আলী ব্যতীত অন্যান্য আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। শাকের আলী পলাতক রয়েছে।

যাবজ্জীবন দন্ডে দন্ডিত একই আসামীদের ফৌজদারী দন্ড বিধির ৩০৭ ধারায় দোষী সাব্যস্থ করে প্রত্যেককে আরো ১০ বছর করে সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদয়ে আরো ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী মামলাটি পরিচালনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ