সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আইন-আদালত

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

প্রত্যেক প্রসিকিউটরকে লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে; না হয় চলে যেতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
 
 মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছি। মামলার তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটদের সঙ্গে বসেছি। ইতোমধ্যে অনেকগুলো মামলার নথি নিজের হেফাজতে এনেছি। আমার মনে হয়েছে ন্যায় বিচারের স্বার্থে মামলাগুলো আমার নিজের পরিচালনা করা প্রয়োজন।
 
চিফ প্রসিকিউটর আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেক প্রসিকিউটরকে বলেছি, সকল লোভ লালসার উর্ধ্বে উঠে আমার সঙ্গে কাজ করতে হবে। আর না হয় চলে যেতে হবে।
 
আমিনুল ইসলাম বলেন, আজ এক প্রসিকিউটরকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে তিনি আর এখন আমাদের প্রসিকিউটর নেই। তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগ গৃহীত হয়েছে। তারপরও চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।
 
তিনি আরও বলেন, যে নিউজটা আমরা পেয়েছি এটা সিরিয়াস অভিযোগ। এ ধরনের অভিযোগ আমাদের কোন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। এটা নিয়ে আমাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার