মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাকে হত্যার ঘটনায় ছেলে মুকুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদন্ড সাজা প্রাপ্ত মুকুল হোসেন(২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পিরোজখালি গ্রামের আহসান হাবিব ওরফে আসান আলির ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পিরোজখালি গ্রামের জবেদা খাতুনের সাথে ছেলে মুকুল হোসেনের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন কলহ চলছিল। এরই জের ধরে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে ধারালো অস্ত্র দিয়ে জবেদা খাতুনকে এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই আলাউদ্দিন বাদী হয়ে মুকুল হোসেনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মুকুল হোসেনকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানার সাব-ইন্সপেক্টর হাসানুজ্জামান ২০২১ সালের ৩১ ডিসেম্বরমুকুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২১ জন সাক্ষীর মধ্য ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কোর্ট হাজতে নেওয়া হয়েছে।

রাষ্ট্র পক্ষের আইনজীবি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড, বেলাল হোসেন বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। খুব দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন হয়েছে। এধরনের সাজা হলে সমাজে অপরাধ কর্মকান্ড কমে আসবে।

সর্বশেষ পাওয়া সংবাদ