মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ হাসান কালু(৩০) নামে এক আসামী গ্রেফতার করে হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল। তিনি এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বানিয়াছড়ার মাহমুদনগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম।

গ্রেফতার মোঃ হাসান কালু (৩০) বর‌ইতলী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার আবুল হোসেন ছেলে।

তার বিরুদ্ধে জিআর-০৯/১৯ (মাদক) মামলার ১ বছরের সাজা প্রদান করে আদালত।পুলিশ সূত্রে জানা যায়, ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর সে দীর্ঘদিন পলাতক ছিলো।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এসআই আজিজ ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, শনিবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-০৯/১৯ (মাদক) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাসান কালুকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার মোঃ হাসান কালুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ