মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আইন-আদালত

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ থানার কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী মো. নাইম হোসেন (২০) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জ ও র‌্যাব-১১ কুমিল্লার যৌথ অভিযানে গ্রেফতার হয়েছেন।

র‌্যাব-১২, সিরাজগঞ্জের উপ-অধিনায়ক মেজর মো. আহসান হাবিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত মো. নাইম হোসেন, পিতা মো. রহমত আলী, গ্রামের নাম চর কামারখন্দ, থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ অক্টোবর সকালেই কর্ণসুতী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী মোছা. খাদিজা আক্তার (১৪) মাদ্রাসায় যাওয়ার পর বাড়ি ফেরেনি। সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে পরিবারের কাছে জানায়, খাদিজা সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে অচেতন অবস্থায় ভর্তি। পরে পরিবারের সদস্যরা তাকে এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

খাদিজা জানান, মাদ্রাসা থেকে কলম কিনতে যাওয়ার সময় আসামিরা তাকে সিএনজিতে তুলে নিয়ে যায় এবং কামারখন্দ উপজেলার ডেরা ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর প্রধান আসামী নাইম হোসেন রক্তক্ষরণে অজ্ঞান অবস্থায় ভিকটিমকে ফেলে পালিয়ে যায়।

ভিকটিমের মা ২০ অক্টোবর ২০২৫ তারিখে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৯, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী-০৩, ধারা ৭/৩০/৯(১))। মামলার পর থেকে আসামী পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, ২২ অক্টোবর ভোর ৪টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার তিতাস থানার জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

মেজর মো. আহসান হাবিব বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হবে।”

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার