মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আইন-আদালত

হাসপাতাল মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে এক তরুণীর (২০) লাশ ধর্ষণের শিকার হয়েছে! এ ঘটনায় থানা পুলিশের লাশবাহক অভিযুক্ত যুবক মোঃ আবু সাঈদ (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর দুপর দেড়টার দিকে মমেক মর্গে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। গ্রেফতার মোঃ আবু সাঈদ হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা মোঃ জয়নাল আবেদীনের ছেলে। সে হালুয়াঘাট থানা পুলিশের লাশ বাহক হিসেবে কর্মরত ছিল।

থানা পুলিশ সূত্র জানায়, গত ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার এক তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশবাহক আবু সাঈদকে মাহেন্দ্রযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সেখানে মৃতের স্বজনরা না থাকায় সুযোগ বুঝে আসামি আবু সাঈদ মৃত তরুণীকে ধর্ষণ করে।

পরবর্তীতে সংশ্লিষ্ট ময়নাতদন্তকারী চিকিৎসক হালুয়াঘাট থানা পুলিশকে জানান, মৃত তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে— ওই তরুণীর লাশের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে।

এমন তথ্যে মামলার বাদী হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামাল মিয়া গোপন সোর্সের মাধ্যমে ধর্ষণের সত্যতা জানতে পেরে গতকাল সোমবার আসামি আবু সাঈদকে হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় আসামি ধর্ষণের সত্যতা স্বীকার করেছে বলে জানান উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামাল মিয়া।

এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় হালুয়াঘাট থানার এসআই মোঃ জামাল মিয়া বাদী হয়ে অভিযুক্ত আবু সাঈদকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছে। ওই মামলায় আসামিকে আজ আদালতে পাঠানো হলে সেখানে ঘটনার সত্যতা স্বীকার করে সে জবাবনবন্দি দিয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার