মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আইন-আদালত

শার্শায় দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে কারাদণ্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: গাঁজার মামলায় যশোরের শার্শা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

বুধবার বিশেষ দায়রা ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো- শার্শা উপজেলায় শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মফিজুর রহমান ও গোড়পাড়া গ্রামের উত্তরপাড়ার আলী হোসেন ওরফে ইয়াকুব আলীর ছেলে সাগর।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১০ নভেম্বর রাতে শার্শার গোড়পাড়া ক্যাম্পের পুলিশ একঝালা গ্রামের জনৈক শুকুর আলীর বাড়ি সামনে থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মফিজুরকে একটি বস্তাসহ আটক ও সাগর বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় দুইটি বস্তা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই এজাজুর রহমান বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই দুইজনে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।মফিজুর রহমান জেলে সাজাপ্রাপ্ত সাগর পলাতক রয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার