মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আইন-আদালত

ঝিনাইদহ স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকায় হাইওয়ে সড়কের পাশে কাঠের দোকানের ভেতর থেকে তাসলিমা খাতুন (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধারের তিন দিন পর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

স্বামী লাল মিয়া (৪৫) গ্রেফতার হওয়ার পর পুলিশকে জানান, পারিবারিক কলহের জেরে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন।

সুত্রে জানা যায়, ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকায় হাইওয়ে সড়কের পাশে লাল মিয়ার কাঠের দোকান থেকে তাসলিমা খাতুনের লাশ উদ্ধার করা হয়। তালাবদ্ধ দোকান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চৌকির নিচে লুকানো অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের মুখ ও গলায় পুরনো টাই বাঁধা ছিল। ঘটনার পর নিহতের ছেলে রাজন (২১) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব আলী সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার (১৪ অক্টোবর) রাতে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর এলাকা থেকে ঘাতক স্বামী লাল মিয়াকে গ্রেপ্তার করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া হত্যার দায় স্বীকার করেছেন। লাশ দোকানের চৌকির নিচে লুকিয়ে রেখে স্ত্রীর ব্যবহৃত স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান। ওসি আরও জানান, আসামির স্বীকারোক্তি অনুযায়ী নিহতের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। কানের দুল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার