মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আইন-আদালত

বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের ৭ দিনের রিমান্ড চেয়েছে দুদক

বেনাপোল প্রতিনিধি:বেনাপো ল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিন করে রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ অক্টোবর) দুদক যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন এ রিমান্ডের আবেদন জানান। ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম।

আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায় দুদক। এ সময় নারী কাস্টমস কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনকে আটক করা হয়। অভিযানের সময় হাসিব উদ্দিনের কাছ থেকে ঘুষের দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা উদ্ধার করা হয়, যা তিনি শামীমা আক্তারের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানান দুদক কর্মকর্তারা।যশোর জমি কেনা

ঘটনার পর দুদক মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।

সর্বশেষ রোববার দুদকের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়। বিচারক আগামী ১৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। একই দিনে তাদের জামিন আবেদনেরও শুনানি অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার