মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
আইন-আদালত

কুলাউড়ায় প্যারোলে মুক্তিতে বাবার জানাজায় অংশ নিলেন রুহুল আমিন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: রুহুল আমীন।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কর্মধা ইউনিয়নের বড়বাড়ীস্থ শীল দিঘীর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার পিতা উপজেলার রবিরবাজারের প্রবীণ ব্যবসায়ী হাজী ইব্রাহীম আলী (৭০)।

জানা যায়, বাবার মৃত্যুতে শেষবারের মতো দেখার অনুরোধ জানিয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আদালত তাকে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

মৌলভীবাজার জেলা কারাগার থেকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাকে জানাজাস্থলে আনা হয় এবং পুরো সময়জুড়ে চারজন পুলিশ সদস্য তাকে প্রহরায় ঘিরে রাখেন। পিতার জানাযার নামাজ শেষে তাকে আবার পুলিশ পাহারায় কারাগারে ফিরিয়ে আনা হয়। এসময় এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। কান্না জড়িত কণ্ঠে রুহুল আমীন উপস্থিত মুসল্লিদের কাছে মরহুম পিতার জন্য দোয়া কামনা করেন।

প্যারালে মুক্তির বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক শনিবার সন্ধ্যায় জানান, ৪ ঘন্টার জন্য জেলা প্রশাসকের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্যারালো মুক্তি প্রাপ্ত আসামির পিতার জানাযার নামাজে অংশ নেন। নামাজ শেষে দুপুরের দিকে পুলিশ প্রহরায় পুণঃরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ মাসের অধিক সময় থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ২টি মামলায় জেল হাজতে কারাবন্দী রয়েছেন রুহুল আমীন। রুহুল আমীনের পিতা কর্মধা গ্রামের বাসিন্দা হাজী ইব্রাহীম আলী ১০শে অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিলেট হার্ড ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানাযার নামাজে অংশ নেন সাবেক এমপি এড. নওয়াব আলী আব্বাস খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা জামায়াত নেতা রেজানুর রহিম ইফতেখার প্রমূখ

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার