মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

ধারাভাষ্য থেকে ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে পদক্ষেপ নিতে রুল

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটূক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারা ভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ দায়ের করার কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি প্রেসিডেন্টকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী এবিএম ওয়ালিউর রহমান খানের আবেদনের প্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দেন।

এডভোকেট ওয়ালিউর রহমান খান সাংবাদিকদের বলেন, ৬ নভেম্বর আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে ‘শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের’ খেলায় অ্যাঞ্জেলো ম্যাথুস আম্পায়ার কর্তৃক ‘টাইম আউট’ হয়। শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে এ আউটের ঘটনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার বর্তমানে ক্রিকেট ধারাভাষ্যকার ওয়াকার ইউনিস বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে তিরস্কার করে বক্তব্য রাখেন।

বিষয়টি নিয়ে সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করেন এডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান।

সর্বশেষ পাওয়া সংবাদ