মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
আইন-আদালত

মৌলভীবাজারে কারাগারে বাদী বিবাদীর বিয়ে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা কারাগারে থাকা বাদী বিবাদীর বিয়ে দেওয়া হয়েছে। বিয়েতে উভয় পক্ষের একজন করে অভিভাবক উপস্থিতি ছিলেন। তাদের সম্মতিতে পাঁচ লাখ এক টাকা দেনমোহর ধার্য্য করা হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার মুজিবুর রহমান মজুমদার জানান, হাইকোর্টের আদেশে এক হাজতির সঙ্গে মামলার বাদির বিয়ে সম্পন্ন হয়েছে।

সূত্র মতে জানা গেছে, ওই হাজতির নাম রায়হান হোসেন (২৬)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সতিঝিরগাঁওর ছমির আলীর ছেলে। মামলার বাদীর বাড়িও একই জেলার কুলাউড়া উপজেলার উচলাপাড়া গ্রামে।

মৌলভীবাজার সিনিয়র জেল সুপার মুজিবুর রহমান মজুমদার বলেন, গত বছরের ২৬ মে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। পরে ওই মামলায় রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে মামলার বাদীর সঙ্গে আজ বিয়ে সম্পন্ন হয়।

তিনি আরও জানান, পরিচয়ের সূত্র ধরে আসামি ও বাদীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দু’জনের মধ্যে বিবাদ হয়। এ ঘটনার পর রায়হানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বাদী। এরই ধারাবাহিকতায় মামলা চলমান আইনুগ প্রক্রিয়ায় আসামিকে জেল হাজতে প্রেরণ করে।

সর্বশেষ পাওয়া সংবাদ