মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
আইন-আদালত

অপহরণের ৪ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক কিশোরীকে (১৭) অপহরণের অভিযোগ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হল- উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব লামছি গ্রামের আবদুল হালিমের ছেলে মো.সুজন মিয়া (২৯) উত্তর পূর্ব লামছি আবুল হাসেমরে ছেলে মো.ফারুক (২২) ও একই ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে মো.ইব্রাহীম (৩০)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, একই দিন সকালের দিকে উপজেলার পূর্ব লামছি গ্রামের মজিদের হাট থেকে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

পুলিশ জানায়, গত রোববার ২২ অক্টোবর দুপুর ৩টার দিকে উপজেলার লেদু কোম্পানীর হাট এলাকা থেকে অজ্ঞাত আসামিরা সিএনজি যোগে কিশারীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিমের ২২ ধারার জবানবন্দী সহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ