শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

নরসিংদীতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৪

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূইয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চিনিশপুরের নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্য ৩ জন হলেন- সদর উপজেলার চিনিশপুর এলাকার মোহাম্মদ আলী ( ৪০), নজরপুর ইউনিয়নের দিলার পুর এলাকার ইকবাল হোসেন (৬০) ও কালাই গোবিন্দপুর আবু ফারক (৫১)।
এসময় তাদের দখল হতে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি, ০৫টি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

সদর থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় দিদার হোসেন এর বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এসময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরদ্ধে মামলা করা হযেেছ। রোববার ৭ দিনের রিমান্ডের আবেদন সহ আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আগামী বুধবার রিমান্ড শুনানী হবে।

নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, গ্রেপ্তারকৃতরা বিএনপি ও যুবদলের নেতাকর্মী। সরকারের পরিকল্পিত নির্বাচনের সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরদ্ধে পূর্বে কোন মামলার ওয়ারেন্ট নেই। তারা সকল মামলায় জামিনে আছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ