শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

নরসিংদীতে নাশকতার মামলায় শিবিরের ৪ নেতাকর্মী কারাগারে

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চার নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূইয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৮), মনোহরদী থানার কালিয়াকুরির অলিউল্লাহর ছেলে মুশতাক আহমেদ(২৫), সদর উপজেলার আলোকবালীর হক সাহেব এর ছেলে মিনহাজ (১৭) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মৃদুল হাসান সানি (১৯)। এদের মধ্যে মিজানুর ব্যতিত বাকিরা নরসিংদী সরকারী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

ওসি জানান, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত।পাশাপাশি নরসিংদী শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। গত ২৯ জুলাই সংঘটিত একটি নাশকতার মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। পরে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়, রোববার মামলার শুনানি হবে।

রাষ্ট্রবিরোধী নাশকতা ও অস্থিতিশীলতাকারীদের বিরদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

সর্বশেষ পাওয়া সংবাদ