শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

টাঙ্গাইলে রিপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : টাঙ্গাইল নাগরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এরশাদ হত্যা মামলার প্রধান আসামী রিপন ওরফে রিপু মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

বৃহস্পতিবার ভোর রাতে র‍্যাব -১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের একটি আভিযানিকদল তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক প্রধান আসামি কে গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর এলাকা থেকে গ্রেফতার করে।

দুপুরে র‍্যাব -১ গাজীপুরের কোম্পানি কমান্ডার মেজর মো : ইয়াসির আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৪ সেপ্টেম্বর বিকালে টাংগাইল জেলার নাগরপুর পাইকশা এলাকায় খেলা দেখতে গেলে নাগরপুর থানার ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে একই এলাকার জয়নাল সরদারের ন্যাপিয়া ঘাস ক্ষেতে অভিযুক্ত রিপন ওরফে রিপু মিয়া সহ ৮ জন এবং ৫/৬ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে এরশাদ বিশ্বাস কে মারপিট করে তারা পালিয়ে যায়।

পরবর্তীতে আহত এরশাদ কে তার পরিবারের লোক মানিকগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এরশাদ কে মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর এরশাদের স্ত্রী জহুরা খাতুন বাদী হয়ে রিপন সহ ৮ জন ও অজ্ঞাতনামা ৫/৬ জনের নামে নাগরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামী রিপন ওরফে রিপু মিয়া কে আইনগত ব্যবস্থার জন্য টাংগাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ