শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুর ১ টার দিকে জেলা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামীর উপস্থিতিতে ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান (৩৩) দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর বিকেলে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় এক ব্যক্তি বিজিবি টহল দলকে দেখে কসটেপ দিয়ে মোড়ানো ৪ টি প্যাকেট ফেলে পালিয়ে যায়। ওই প্যাকেট থেকে উদ্ধার করা হয় ১১টি স্বর্ণের বার। যার ওজন ৩ কেজি ৭৪০ গ্রাম এবং অনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৫৮৯ টাকা। পরদিন ওই ঘটনায় বাদী হয়ে মোস্তাফিজুর রহমানকে পলাতক আসামী করে দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন নায়েব সুবেদার কাজী আজাদ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন একই বছরের ৩১ ডিসেম্বর মোস্তাফিজুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, ১০ জন স্বাক্ষীর মধ্যে ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে ওই রায় ঘোষনা করেন বিচারক।

সর্বশেষ পাওয়া সংবাদ