শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আকরাম হোসেন ও নজরুল ইসলাম ফরাজী নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে।

তারা দু’জনই কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে সোমবার (১৭ অক্টোবর) রাতে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম ফরাজী (কয়েদি নং- ৭৪৮২/এ) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে। আকরাম হোসেন (কয়েদি নং-৩৮১৮/এ) ময়মনসিংহের কোতয়ালি থানার মির্জাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ফরাজী সাভার থানার একটি মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২) প্রায় ২০ বছর ধরে বন্দী ছিলেন। রোববার মধ্যরাতে তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাকে কারারক্ষীদের প্রহরাধীনে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে রাখা হয়। সোমবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আকরাম হোসেন নারী ও শিশু নির্যাতন মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ছিলেন। তিনি সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে রাত ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আমিরুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়না তদন্ত এবং কারাবিধি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ