শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

চার দিনের রিমান্ডে বিএনপি নেতা এ্যানি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাংচুরের মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ অক্টোবর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ধানমন্ডি থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রশিদুল আলম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে ধানমন্ডি থেকে এ্যানিকে আটক করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ২৩ মে ধানমন্ডি সিটি কলেজের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মী জড়ো হয়ে পদযাত্রার সমাপনী বক্তব্য শেষে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিশোটা, ইট-পাটকেল ও ককটেল ইত্যাদি মারাত্মক অস্ত্রশস্ত্রসহ পুলিশের কাজে বাধাদান, পুলিশের উপর হামলা, সরকারকে উৎখাত ও জনসাধারণের জানমালের ক্ষতিসাধন, গণপরিবহন ভাংচুর ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকান্ড শুরু করে।

এসময় পুলিশ বাধা দিলে পুলিশের উপর হামলা করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বিভিন্ন মদপর্যাদার পুলিশ সদস্যরা গুরুতর আহত হন। পরে সরকারী সম্পত্তি, জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আসামিদের ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করে।

সর্বশেষ পাওয়া সংবাদ