সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
আইন-আদালত

স্বামীসহ ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী

সিরাজগঞ্জ প্রতিনিধি: গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপি কর্মী সুমন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এই হত্যা মামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে জান্নাত আরা হেনরী ও তার স্বামীকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক রাসেল মাহমুদ তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

একই সময় জান্নাত আরা হেনরী ও তার স্বামীর জামিন ও কারাগারে ডিভিশনের আবেদনও না মঞ্জুর করেন বিচারক। সিরাজগঞ্জ সদর থানার জিআরও স্বপন ও মামলার বাদিপক্ষের আইনজীবি এ্যাড. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

‘এর আগে একই আদালতের আদেশে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি রঞ্জু হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ছিলেন এই দম্পত্তি।
বাদিপক্ষের আইনজীবি এ্যাড. নাজমুল ইসলাম জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে ছাত্র-জনতার উপর হামলা করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। হামলা চলাকালে গুলিতে নিহত হয় বিএনপি কর্মি সুমন। এই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় হুকুমের আসামি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবু। আজ তাদের আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে গত ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে র‌্যাব।

২ অক্টোবর তাদের আদালতে হাজির করা হলে সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সাতদিনের রিমান্ড প্রদান করে আদালত। রিমান্ড শেষে ৮ অক্টোবর তাদের আদালতে হাজির করা হলে জেলহাজতে প্রেরণ করা হয়।’

সর্বশেষ পাওয়া সংবাদ