শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

কক্সবাজারে ইয়াবা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে এক লাখ পিস ইয়াবা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

সোমাবার (৯ অক্টোবর)  দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালতে এই রায় ঘোষনা করা হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ( পিপি) এডঃ ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৬ মে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনায় দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল আমিন ও মুজিবুর রহমানের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাদের আটক করে। মামলার সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী কক্সবাজারের ইয়াবার মামলা গুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ